উৎকর্ষ ইসলামিক স্কুল

Utkarsha Islamic School

স্থাপিত: ২০২৩ খ্রিস্টাব্দ

পরিচালক ও অধ্যক্ষের বাণী

বিসমিল্লাহির রহমানির রহিম 

আলহামদুলিল্লাহ, বাংলাদেশের শিক্ষা ও শিক্ষাব্যবস্থা পূর্বের চেয়ে অনেক ভালো। এক্ষেত্রে গ্রামীণশহর রাণীরবন্দর কোন দিক থেকেই পশ্চাৎপদ নয়। তবে জাগতিক শিক্ষা ও দ্বীন শিক্ষার সমন্বিত শিক্ষার যে চাহিদা আছে তা অনেকাংশেই অনুপস্থিত। তাই আমাদের উদ্যোগে ‘উৎকর্ষ রেসিডেন্সিয়াল স্কুল’ যা জাতীয় শিক্ষাক্রম ও ইসলামিক শিক্ষার সমন্বয়ে একটি বাস্তবধর্মী শিক্ষা প্রতিষ্ঠান। আমরা বিশ্বাস করি ভাষা আন্দোলন ও মুক্তিযোদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে ‘উৎকর্ষ রেসিডেন্সিয়াল স্কুল’ অগ্রণী ভূমিকা পালন করবে। আমাদের শিক্ষার্থীরা প্লে থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ‘উৎকর্ষ রেসিডেন্সিয়াল স্কুল’ এ অধ্যয়ন করতে পারবে, পাশাপাশি নূরানী ও নাযেরা কোর্স সম্পন্ন করবে। আমাদের দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলী তাদেরকে দেশপ্রেম, মানবতা, মা-বাবা ও অন্যদের যে তাদের উপর হক আছে সে বিষয়ে বিশেষ তরবিয়ত প্রদান করবেন। আমরা আশা করি ‘উৎকর্ষ রেসিডেন্সিয়াল স্কুল’ এর শিক্ষার্থীর তাদের অর্জিত জ্ঞান অবশ্যই বাস্তব জীবনে প্রয়োগ করে আমাদের আদর্শ সমাজ উপহার দিবে, ইনশাআল্লাহ