উৎকর্ষ ইসলামিক স্কুল
Utkarsha Islamic School
স্থাপিত: ২০২৩ খ্রিস্টাব্দ
Ranirbandar (Amtoli Mor), Chirirbandar, Dinajpur.
সম্মানিত অভিভাবক ও সূধী, আসসালামু ওয়ালাইকুম, শহরের প্রাণ কেন্দ্রে একটি আধুনিক ও ইন্টারন্যাশনাল মান সম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান উৎকর্ষ ইসলামিক স্কুল ২০২৩ শিক্ষাবর্ষ থেকে চালু হতে যাচ্ছে। মানষের জীবন ও সমাজের চাহিদার নিরিখে শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারিত হয়। নতুন নতুন চাহিদার পরিপ্রেক্ষিতে তা আবার পরিবর্তিত হয় এ জন্য যুগের চাহিদা মেটাতে পারে এমন শিক্ষার প্রয়োজন..... বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নকে বুকে লালন করে আধুনিক ও বিজ্ঞান সম্মতভাবে এলাকার শিশু-কিশোরদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে উৎকর্ষ ইসলামিক স্কুল টি প্রতিষ্ঠা করি। এটি একটি ব্যতিক্রমধর্মী ও জবাবদিহিতামূলক ডিজিটাল প্রতিষ্ঠান। এখানে বাংলা, ইংরেজি ও ধর্মীয় শিক্ষাকে সমানভাবে গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের প্রস্তুত করতে চাই। এ জন্য দক্ষ, উপযুক্ত এবং যুগোপযোগী শিক্ষক ও শিক্ষিকা নিয়োগ করা হয়েছে। এখানকার সকল শিক্ষার্থীকে স্বচ্ছ চিন্তা-চেতনার অধিকারী করার জন্য "নৈতিক শিক্ষা" নামক প্রতিদিন একটি আলাদা ক্লাস করানো হচ্ছে।
আমি প্রতিশ্রুতি দিতে চাই, আমরা এডুগার্ড উচ্চ বিদ্যালয় পড়ালেখা এবং সাংস্কৃতিক ক্ষেত্রে শিক্ষার্থীদের এমন ভাবে তৈরি করব যাতে করে শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম কুড়াবে এবং স্কুল ও পিতামাতার মুখ উজ্জ্বল করবে।